তোদের আমি আর ডাকবনা (গান)
সবাই মিলে তৈরী করে আজ নিজেরাই হারিয়ে যাস।
ধীরে ধীরে দূরে সরে না জানি কি বার্তা পৌছাস।
ডানা মেলে ওড়া শিখিয়ে আজ একলাই সান্তনা।
কেটেছিলি কভু আলপনা। তোদের আমি আর ডাকবনা।
আর আমি কভু চাইবনা হারানো বৈভব।
বাক্সবন্দী ধুলোয় মোড়া থাকুক শৈশব।
কথা দিয়েছিলি বদলাবি না। আজ বদলই জীবন।
কেটেছিলি কভু আলপনা। তোদের আমি আর ডাকবনা।
Comments
Post a Comment