ঘুমন্ত

উঠিসনি তুই ঘুম থেকে তাই ঘর খালি, থমথমে।
বাসনপত্রের জড়প্রবৃত্তিতে পুনরায় ধুলো জমে।
হাওয়া চলাচল থমকে সেও ঘুমিয়ে থাকতে চায়।
ঘড়ির কাটার ব্যাস্ত তাড়ায় দিচ্ছে না কেউ সায়।
উঠিসনি তুই ঘুম থেকে তাই ফোটোফ্রেমে চুপচাপ
কাছের জনেরা হেন পরিবেশে মানিয়ে নিচ্ছে খাপ।
পর্দা-রোদের যুদ্ধ এখনো অমীমাংসিত।
জীবন্ত তা কিছুই না যা নয় মনিষাবৃত।

Comments

Popular posts from this blog

Universe