বসুন্ধরার কোলে

ভাষার হাতছানি দুয়ারেতে ডেকে যায়, শব্দ ভিড় করে মনে।
প্রকৃতির গুনগুন, গুঞ্জন ভ্রমরের ধরে রাখে লেখাতে দুজনে।
ওরা পেতেছে শামিয়ানা নীল, দিয়ে সিকি আনা বেঁধেছে দেখো সংসার।
যখনই সেধেছে ব্যোম ব্যাথার সেতার ওরা কেঁদেছে দেখো বারবার।
ওরা পর্বত থেকে ভাবনা নিল, নিল নীল জল থেকে কালি।
ওদের ভাবনাগুলোকে আগলে রাখে চাঁদটুকু একফাঁলি।
ওরা যেখানেই ফেলেছে পদচিহ্ন গড়ে গেছে গীতিসম্ভার।
যখনই সেধেছে ব্যোম ব্যাথার সেতার ওরা কেঁদেছে দেখো বারবার।
যখনই সেধেছে ব্যোম ব্যাথার সেতার...

Comments

Popular posts from this blog

Universe