Posts

Showing posts from August, 2018

মহাজাগতিক অতিথি

ঘরের জানলা দিয়ে দেখতে পেলাম যে রাতের লাল মেঘলা আকাশে একটি খুব ছোট্ট জিনিস অত্যন্ত দ্রুত গতিতে পূর্ব থেকে পশ্চিমের দিকে ছুটে চলেছে। পেছনে তার গতিপথে একটি লাল রেখার ট্রেইল রেখে যাচ্ছে। জিনিসটা খুব ছোট্ট কিন্তু খুব ঝিকমিকি বেরোচ্ছে পেছন থেকে। আমি বেরোলাম ঘর থেকে। অন্ধকার চারিদিক। বেশ রাত। জিনিসটা যেন নীচের দিকেই আসছে। অদম্য তার গতি! আলোর ছটা বেরিয়েই চলেছে। বুঝলাম, এটা কোনো রকেট বা স্যাটেলাইট জাতীয় কিছুই হবে। কারণ এটা এখন অতটাও দূরে মনে হচ্ছেনা। আমাদের বায়ুমন্ডলের মধ্যেই এটা। ক্রমশ সেটা নীচের দিকে আসতেই থাকছে। এবার চিন্তা হতে লাগল। এটা কি হচ্ছে... এটা তো আমাদের দিকেই আসছে মনে হচ্ছে। আসেপাশেই কোথাও পড়বে হয়ত। তাহলে তো ব্যাপক হবে! আস্ত একটা স্যাটেলাইট আমাদের পাড়ার মাটিতে!! অ্যাড্রিনালিন একদম তুঙ্গে। এক্ষুণি ছুট দেব ওটার পেছনে একবার পড়লেই। কিন্তু ওটা তো এদিকেই আসছে। একি... একটা বিশাল শব্দের সাথে ওটা আমাদেরই উঠোনের পাঁচিলে পড়ল। পুরো ভেঙে গেছে পাঁচিলটা। টুকরো টুকরো হয়ে গেছে স্যাটেলাইটটা। বেশ বড়োই বস্তুটা...ভাগ্য ভালো আমার মাথায় পড়েনি! গা ছমছম করে উঠল ওটার দিকে যেতেই কিন্তু আমার অদম্য কিউরিওসিটি ...