Posts

Showing posts from October, 2019

স্মিতার অভিশাপ

স্মিতা ঠিক করে ফেলল। ওর আর মন বসেনা নীলের সাথে। প্রথম প্রথম প্রোপোজালের সময়ে যেরকম টানটা অনুভব করেছিল সেটা আর স্মিতা অনুভব করেনা। কেন, সেটা স্মিতা নিজেও নিজেকে বহুবার জিজ্ঞেস করেছে। কোনোবারই একটি যথাযথ সদুত্তর খুঁযে পায়নি। সে জানে, সে খামখেয়ালি। এই কথাটা নীল তাকে বরাবরই বলে। হঠাৎই ঠিক এরকমই অনুভুতি হয়েছিল তার এক্স-বয়ফ্রেন্ড অমিতের সাথে, যার জেরে স্মিতা সম্পর্কটা ছেড়ে বেড়িয়ে আসে। যদিও সে কখনোই চায়নি যে সম্পর্কটা ছেড়ে যাওয়ার পরেও অমিত তার জীবন থেকে চলে যাক। কারণ হয়ত স্মিতার খামখেয়ালিপনাই। যতটাই সে অমিতের প্রতি অনুভুতি হারাচ্ছিল, ততটাই আবেগের জালে জড়িয়ে পড়ছিল নীলের সাথে। নীল স্মিতার বেস্ট-ফ্রেন্ড। যদিও নীল স্মিতাকে বরাবরই ভালোবাসে তাও মনের মধ্যেই চেপে রাখে তার ভালোবাসাকে। কারণ সে জানে, স্মিতা তো অন্য কারোর  এই অনূভুতি প্রকাশের তার কোনো অধিকার নেই। তবুও ফাঁকফোকর থেকে ভালোবাসার জ্যোতি যে বেড়িয়ে পড়ত না, তা নয়। আর স্মিতাও প্রথম থেকেই জানত, নীল ওকে ভালোবাসে। একদিন নীল আর না পেরে বলেই ফেলল। বলেই ফেলল যে সে স্মিতাকে ভালোবাসে। সে এটাও জানে যে স্মিতা তার নয়। আর এরকম অনূভুতি মনে পুষে রাখা ...