My Bestfriend - 5
প্রায় বছর দুয়েক পর আমাদের আবার দেখা। আবছা হয়ে এসেছিল নিজেদের মনে একে অপরের মুখের অবয়ব, ভাবভঙ্গি সব। শুধু স্মৃতিচিহ্নগুলো নিয়ে একলা একটা বাঁধানো পুকুরঘাট আমাদের অপেক্ষা করছিল। এতদিনে যখন সেই অপেক্ষা সাঙ্গ হল, সবাই ক্লান্ত। "জানিস, তুই একটা ম্যাজিকের মতো। আমি জীবনে একটা লোকের সাথেও, বিশ্বাস কর, এমনকী নিজের মা বাবার সাথেও দুটো কথা বলার পর তৃতীয় কি কথা বলব বুঝে পাইনা। আমি তো জানিসই, কেরকম ইন্ট্রোভার্ট। কিন্তু শুধু তোর সামনেই আমার কথার ঝুড়ি শেষ হয়না। বুঝে পাইনা কোনটা ছেড়ে কোনটা বলব। বাড়ি এসে মনে পড়ে যে এ বাবা, ওইটা তো বলাই হলনা। তোর সাথেই একমাত্র আমার কথা বলতে গেলে ভাবতে হয়না। আচ্ছা, তোর কাছে ঐ চিঠিটা আছে?" "আছে। কিন্তু কোথায় আমি জানিনা।" "সেকী! কেউ খুঁজে পেয়ে গেলে?" "পেলে পাবে। এখন আর যায় আসেনা।" "আচ্ছা ধর, ঠিক তোর বিয়ের দিনই তোর বাবা খুঁজে পেল চিঠিটাকে। তারপর বলল, "বল আমায় কে তোকে এই চিঠিটা লিখেছে! কে সে যে তোকে নিয়ে এত ভাবে এত গভীর থেকে চিন্তা-ভাবনা করে?! কে সে! আমি তার সঙ্গেই তোর বিয়ে দেব!" তারপর তুই বললি "ঐ ছেলেটা বাবা, যে মনে...