উন্নতশির নজিরবিহীন কেন বিশ্বমাঝার? কার আশারত? কে দেখাবে বিরল দৃশ্য, বাঁচার? লাখেতে, কোটিতে শক্তিগুলো কি স্বপ্নই দেখে যাবে? কালও কি দেখব অভুক্ত ছেলেটা ডাস্টবিন বেছে খাবে? দু-একটা লাইক কমেন্টে কি আর মানবতা বেঁচে যাবে? দিশাহারা মানুষ দিশার আশায়, নেই-ই তো বেচে পথ। শূন্য পিদিমে আলোর জন্যে কি লাভ যেচে শপথ? ঘুম ভাঙার আগেই বিকে গেছে দিন। কুলুপ এটেও জানি, কতগুলো ছাঁদ উঠিয়ে নিলে, কত হল আমদানি। কোঁচকানো ভ্রূই দিয়ে দিল শেষে তোমার জবাবখানি? বীরপুরুষের স্বপ্ন ছাড়ো, নিজ তেজে নিজে জাগো। একখানি হাত বন্ধক রেখে আরেকটি হাত মাগো। ধীর স্পন্দনে মিশে অনুনাদ হুঙ্কার উঠুক ফুঁটে। ধমনীর সাথে পোক্ত এই বন্ধন নাহি টুঁটে! Please note: All the contents are present in this blog including poems, pictures, stories, information (excluding the template) are complete artwork and under the copyright of Pronil Halder. Publishing, modification, tampering, merging, editing etc. without poet's permission is unwanted and illegal.