ইচ্ছে
ইচ্ছে করে রাতটা জুড়ে মনের কথা বলি।
ইচ্ছে করে মানা সত্বেও একসাথে পথ চলি।
ইচ্ছে করে অযত্নে রাখা ঘরকে আবার সাজি।
ইচ্ছে করেই ইচ্ছেগুলোকে লুকিয়ে রেখে বাঁচি।
ইচ্ছে করা অর্থহীন তা হয়ে গেছে প্রমানিত।
ইচ্ছে যা ছিল প্রচলিত ছকে হয়ে গেছে প্রভাবিত।
সবকিছু জেনে, বুঝতে পেরেও হার মানে না মন।
নিজের থেকেই দূরে সরে যায় খুঁজতে আপনজন।
Comments
Post a Comment