ফিরে দেখা

এই রাতবিরেতে খুজছি তোমায় তারার আনাগোনায়।
ফুঁটে উঠতে দেখি পুরোনো সে লাজ মেঘের দোনামোনায়।
নিশি বংশীবাদক সুর ধরে এ কোন সঙ্গীত শোনায়?
বুঝি চলে গিয়েও মিশে আছো আজি জোছনায়, প্রতি কোণায়।
প্রতি কণায় তোমার আধিপত্য। মেনে নিতে, নেই কোনো শর্ত।
স্মৃতির নেশাতে আমি মত্ত। থমকে গিয়েছে সময়।
যেন কেটে যাবে এভাবেই অব্দ। থেকে যাবে সবই নিস্তব্ধ।
তোমার দেওয়া ভবিতব্য, নিলাম সবিনয়ে।

শত অভিনয় ভুলে দিও কভু দেখা জীবনের মিঠে-নোনায়।
ফিরে এসো বারেবারে নানা রূপে দ্বারে এবং রচনায়।

Please note: All the contents are present in this blog including poems, pictures, stories, information (excluding the template) are complete artwork and under the copyright of Pronil Halder. Publishing, modification, tampering, merging, editing etc. without poet's permission is unwanted and illegal.

Comments

Popular posts from this blog

Being Innovative

Universe