কাউকে এ রাত জাগতে হবে
কাউকে এ রাত জাগতে হবে।
মশাল জ্বালিয়ে রাখতে হবে।
মশাল জ্বালিয়ে রাখতে হবে।
শহরের সব রাস্তাঘাট যখন পেয়েছে অবসর।
যখন ধকল শেষে নিদ্রা গেছে মানব পথিকবর।
এ ক্লান্ত আত্মা তখন সর্বাধিক নিরাপত্তাহীন, অসহায়।
দূরে তৈরী হায়নার দল, ভেসে আসছে অপস্বর।
ভয়শূন্য চিত্ত নিয়ে কোথাও কঠিন অসময়ে,
যখন ধকল শেষে নিদ্রা গেছে মানব পথিকবর।
এ ক্লান্ত আত্মা তখন সর্বাধিক নিরাপত্তাহীন, অসহায়।
দূরে তৈরী হায়নার দল, ভেসে আসছে অপস্বর।
ভয়শূন্য চিত্ত নিয়ে কোথাও কঠিন অসময়ে,
কাউকে এ রাত জাগতে হবে।
কড়া প্রহরা রাখতে হবে।
কড়া প্রহরা রাখতে হবে।
যে মন্ত্রবলে সমস্ত শহরবাসী নিদ্রা গেছে,
স্বপ্নের ঘোরে নুইয়েছে শিরদাঁড়া,
তার সমস্ত সম্মোহন হারবে এই নিশাপ্রহরীর কাছে।
দাঁতে দাঁত চেপে জাগবে সে রাত সারা।
কেউ তো কোথাও তোমার জন্যে জেগে।
শত্রুর সাথে পাল্লা দিয়ে লড়ছে সমান বেগে।
কেউ যদি না থাকে, তবে সারণিতে আমিই সবার আগে।
অস্ত্র তুলে সেই ডাকে দেব সাড়া।
স্বপ্নের ঘোরে নুইয়েছে শিরদাঁড়া,
তার সমস্ত সম্মোহন হারবে এই নিশাপ্রহরীর কাছে।
দাঁতে দাঁত চেপে জাগবে সে রাত সারা।
কেউ তো কোথাও তোমার জন্যে জেগে।
শত্রুর সাথে পাল্লা দিয়ে লড়ছে সমান বেগে।
কেউ যদি না থাকে, তবে সারণিতে আমিই সবার আগে।
অস্ত্র তুলে সেই ডাকে দেব সাড়া।
কাউকে তো রাত জাগতে হবে।
বিশ্বাসটুকু রাখতে হবে,
রাতের শেষে ঠিক উঠবে শুকতারা।
বিশ্বাসটুকু রাখতে হবে,
রাতের শেষে ঠিক উঠবে শুকতারা।
Please note: All the contents are present in this blog including poems, pictures, stories, information (excluding the template) are complete artwork and under the copyright of Pronil Halder. Publishing, modification, tampering, merging, editing etc. without poet's permission is unwanted and illegal.
Comments
Post a Comment