অচেনা সুর

হঠাৎ করে কোনো ধুন লেগেছে মনে।
না জানি মোরে নিয়ে যায় কোন গগনে?
হতে কোন সে ঠিকানা তুমি এসেছ আমার
কাছে? কোন পর্বতরাশি, কোন নদী পার?

হঠাৎ করে এ কোথায় মোরে নিয়ে যাও?
তুমি হৃদমাঝে ধীরে ধীরে শেকড় ছড়াও।
তুমি নিংড়ে এনেছ যত বাল্যস্মৃতি।
সব ঐশ্বর্য সম্মুখে রেখেছি।

হঠাৎ করে হাসি আর তারপরে ভয়
এই সবকিছু স্বপ্ন, বাস্তব নয়।
তারপরে সব আলো আশা ভেঙ্গে যদি যায়?
সব টুকরোগুলো মনে বিঁধে যদি যায়?

তবু গড়েছি সাহস যত ভাঙবেনা আর।
বহু যুগ পরে খুলেছে সে বদ্ধ দুয়ার।
বহু কাল পরে পুনরায় দর্পনে মুখ
দেখে নতুন সজীবতায় ভরে ওঠে বুক।

Comments

Popular posts from this blog

Universe