দুটি বছর

কতকাল আর বুনবি তুই এভাবে
কল্পনার তারে স্বপ্নের শামিয়ানা?
আজ নাহয় কাল তো ভাসতে হবেই
বাস্তবের ঘাটে বাঁধা নৌকোখানায়।
দুলুনিটা তার বড্ড যে গেছে বেড়ে।
পারলে নিজেই ভেসে যায় দড়ি ছেড়ে।
জনশূন্য এ ঘাট। জানিনা রে কবে
আমার জাহাজ ভিড়বে এই নদীতটে।
কতকাল আর আশার প্রদীপ জ্বেলে
দেখবি কবে নতুন জোয়ার খেলে?
আমার এখনো কাজ রয়েছে বাকী।
হাতে শুধু আর দুটি বছর রাখিস?

যে ঢেউয়ে বাজে যন্ত্রনা কাল সেই এসে যাবে ঠেলে।
এগিয়ে দেবে সব দ্বিধা দূরে ফেলে।

Comments

Popular posts from this blog

Universe