হৃদস্পন্দন

ভালোবাসো তুমি মন থেকে তা বলতে রাখোনি বাকী।
তুমিও কি জানো দিন রাত মনে কার আমি ছবি আঁকি?
কার তরে আমার বংশীখানি সব ঋতুতে বাঁজে?
কার স্মৃতি হানা দেয় সব কাজ মাঝে?

তোমার গহন উষ্ণ হৃদয় কার টানে বড়ো ব্যাকুল,
বোঝাতে তুমি এতটুকু করনি ভুল।
আমার সকল একালে বিকালে আছে যতটুকু পুণ্য
সবে মিলে রূপেছে তুমি। ওগো আমি ধন্য।

যবে থেকে তুমি সপেছ তোমার মন, ভাবিনা গো আমি
একবারও কি যাবে তুমি মোরে ছাড়ি?
সেদিন থেকে আমার একটি অবিচ্ছিন্ন অংশ
তুমি চিরকাল। রবে হয়ে হৃদস্পন্দন।

Comments

Popular posts from this blog

Universe