আর্তনাদ (গান)

এইমাত্র তুই ছিলিস পাশে।
নেই আর, মানেনা মন বিশ্বাসে।
প্রতিটি নিশ্বাসে এ কেমন যন্ত্রনা...
কেন হঠাৎ প্রতিটা পদে ভুল খুঁজি।
কেন আজ নেই তুই, সব বুঝি।
মিলে গেল নিষিদ্ধ সেই জল্পনা।
জানি, যে তুই নিরবে দুঃখগুলো
ভেতরে চেপে জমাবি ধুলো।
সে অন্ধকারে আর পড়বেনা হাত।
ঘিরবে গা হয়ে আর্তনাদ।
অদেখা অশ্রুতে সব বয়ে যায়।
সময়ের সাথে কাল সব সয়ে যায়।
পড়ে যায় সে ক্রমে দিন থেকে বাদ।
রয়ে যায় শুধু কিছু আর্তনাদ।

Comments

Popular posts from this blog

Universe