পুনরুজ্জীবিত

ইচ্ছে করেই ভিজতে ভিজতে এলাম।
ভাবলাম, দুঃখ কষ্ট সব যাবে আজ ধুয়ে।
দেখতে পাবেনা বৃষ্টিধারায় কেউই
চোখ থেকে মোর অশ্রু পড়ছে চুয়ে।
লুটিয়ে তোমায় আজই পড়তে হল
ভূমির 'পরে? এইখানেই, এই ক্ষণে?
আর যে আমি রয়েছি চেপে শত
আশার রাশি দিনভর মনে মনে?
তাহলে বলো কত দুর্বল তুমি।
বয়েই গেছে তোমায় আমার ছুঁতে।
আমার মতো সহ্যশক্তি কোথায়
থাকো তুমি সে যতই উচুতে।
পাঠিয়ে দিলে শত সহস্য সৈন্য
বিন্দুর আকারে, আশার দূর্গ ভাঙতে।
বাধা পেলে মন হয়ে ওঠে আরো দৃঢ়
ভালোবাসলে। তুমি তা কি কভু জানতে?

Comments

Popular posts from this blog

Universe