ব্যাঙের ছাতা

পড়েছে আকাশ ভেঙে আজ ভূমির 'পরে
চূর্ণ বিচূর্ণ হয়ে অবিরাম ধারায়... বিশ্ব তোলপাড়।
বানভাসি জগৎ উপেক্ষা করে ছোট্ট একটি ব্যাঙের ছাতার
চলে বিশ্রামহীন প্রচেষ্টা, এ সুবিশাল ভাঙা ছাদ শিরে তোলবার।
সে নুয়ে পরেও যেন সে নত হয়নি এ আক্রমনের কাছে।
প্রতিনিয়ত লক্ষাধিক জলবিন্দুর অমানবিক আঘাত
সহ্য করতে হচ্ছে তাকে। দূর্জয় সে, তবু সে পরাক্রম।
প্রতি ঝাপটায় প্রকাশ পাচ্ছে বিধাতার চরম চেষ্টা।
তবু সে হয়ত আজ নিজেই বিস্মিত নিজের সৃষ্টির কাছে।
ছোট্ট সে এক ঘৃণাউদ্রেককারী ব্যাঙের ছাতা।
পড়েছে আকাশ ভেঙে যেন তার পায়ের 'পরে...

Comments

Popular posts from this blog

Universe