ছন্দানুসরণ (গান)
আরো কাছে আয়
যত কাছে আসা যায়।
স্বপ্ন সাঁজায়
মন আর আশা জাগায়।
মন নিয়ে যা।
রাস্তা বানিয়ে যা
সাথে এগোনোর।
জুড়িয়ে দে এ প্রহর।
কড়া প্রহরা
আকাশ ভরা গ্রহরা
দেবে সারারাত।
জাগব সারাটা রাত
তুই আর আমি।
ভাববনা আগামি-
কালের কথা।
বাস্তব তা-ই আজ আছি যতটা।
[Audio will be published soon]
Comments
Post a Comment