অপেক্ষারত
আসবি কখন বাড়ি ফিরে নিয়ে তোর রুক্ষ চুল।
দিনান্তে ক্লান্ত যেন কোনো নেতিয়ে পড়া ফুল।
একটু ভালোবাসা, যত্নআত্তি আর অনেকটা খেয়াল
রাখবে কেউ আদর করে, ধরবে তোর যে হাল।
হাত বোলাবে মাথায়, এগিয়ে দেবে এক কাপ চা।
বলবে তোকে, "এই নে, ঝেড়ে ফেল বাকী ক্লান্তিটা।"
শান্তভাবে পড়বি শুয়ে মাথা রেখে তার কাঁধে।
কথা ছিল কত তবুও জাগাতে তোকে, তার বাঁধে।
হাতে হাত রেখে বলতে চায় সে, এই তো এখানেই
ছিল কালকেও, এখনো আছে, থাকবে এভাবেই।
Comments
Post a Comment