আমি তো ভাবিনি কখনোই (গান)
খালি রাস্তার মাঝে আজ রজনীর কাছে
সব সপে দিয়ে থমকে দাঁড়াই।
দূর যত দেখে দৃষ্টি, আঁধারের সৃষ্টি।
হা-হুতাশ পথ খুঁজে যাই।
পথ খুঁজে না পেয়ে, ভয় পেয়ে, খাবি খেয়ে
শেষে স্থির হয়ে ভাবি কিছু ক্ষণ।
যত চোখ সয়ে যায়, আসে মন ঠিকানায়
বুঝতে লড়ে যাই প্রাণপণ-
"আমি তো ভাবিনি কখনই এই রাত কভু থামবে না।
আমি তো ভাবিনি কখনই মন আমার মানবে না।
আমি তো ভাবিনি কখনই পুলকিত সেই সন্ধ্যাটাও
হোক সে ভোর, দিন বা যামিনী, পিছু আর কভু ছাড়বে না।"
(Audio will be published soon)
Comments
Post a Comment