আরও দূরে (গান)

তোর আর আমার স্মৃতিগুলো মহাকাশে উড়ে
ছুটে যায় আরও দূরে, আরও দূরে, আরও দূরে
রোদ্দুরে মোড়া দিনগুলি শুন্যে বিলীন
হয়ে যায়,
মিশে যায় কোনো নীহারিকা মাঝে মিলে যায়।
ঢিলে হয়ে গেছে পিছনের টান।
যদি জানতাম জীবনের এই প্রতিদান...
প্রতিদিন তাই দূরবীন আকাশেতে মেলে খুঁজে যাই
আরও দূরে, আরও দূরে, আরও দূরে
ব্যোম জুড়ে শুধু স্মৃতিকথা পাখিদল এঁকে চলে যায়
আরও দূরে তারা দিগন্ত মাঝে মিলে যায়।

(Audio will be published soon)

Comments

Popular posts from this blog

Universe