পরিবর্তনশীল মানুষ (Changing man) : A Bengali translation of the song 'Man in the mirror' by Michael Jackson
একটি বদল তো চাই
ও আমার হাত থেকে।
তার সাক্ষী থাকবে সবাই।
কথা দিলাম এ বুকে হাত রেখে।
আর যখন
মাফলারটা জড়িয়ে, সিগারেটটা ধরিয়ে
আতিশয্যের পথে পা চালাই;
তখন একদল শিশু দেখি, তারা শীতে কাঁপছে। একী!
আমি কে তাদের নিয়ে কিছু না ভাবার জন্যে?!
এক গ্রীষ্মের অসহযোগ, এক সেরে না ওঠা রোগ,
আর একজন পুরুষের মন
সকলেই চুপিসারে দেখে সকলকেই
কারণ তাদের কোত্থাও যাওয়ার নেই।
তাই শুরু করছি নিজেই!
আমার শুরু সেই যে মানুষটাকে দিয়ে
এসেছি তাকেই আজ অজান্তে পেরিয়ে।
আর এর চেয়ে স্পষ্ট কোনো সূচনা হয়না,
যদি বদলাতে চাও কিছু, বদলে যাও নিজে, তারপরে কিছু বদলাও!
আর আমি
বুঝতে পেরে গেছি, আমি হেরে গেছি
স্বার্থপর প্রেমের কাছে।
আর যারা আশ্রয়হীন নিশিদিন,
আর কি বা হবে না দেখার এই নাটক করে প্রতিটা দিন?
এক নিঃস্ব বিধবা, এক অপূর্ণ সাঁধ
আর এক স্বপ্ন ক্ষীণ,
সকলেই তারা এঁকে চলে আশাকে
চুপিসারে, হিমেল বাতাসে।
তাই বলছে মন আমাকে,
আমার শুরু সেই যে মানুষটাকে দিয়ে
এসেছি তাকেই আজ অজান্তে পেরিয়ে।
আর এর চেয়ে স্পষ্ট কোনো সূচনা হয়না,
যদি বদলাতে চাও কিছু, বদলে যাও নিজে, তারপরে কিছু বদলাও!
Comments
Post a Comment