প্রতিজ্ঞা

ছায়ামূর্তি হয়ে মোর পাশে থেকো।
যেমন করে তুলি রঙে আমায় এঁকেছো
আমিও আঁকছি ধীরে ধীরে আশার দুয়ার।
ঘোঁচাবো অন্ধকার।

দশ হাতে যেমন আগলে রেখেছো ভালো,
পড়তে দাওনি চোঁখে জোরালো আলো।
যত রাত্রি কালো হোক, দিন হবে আবার।
এ আমার অঙ্গীকার।

বয়ে চলো হয়ে অঙ্গার মোর শিরাতে,
ফুলকি হয়ে দেখা দিও দুর্বিপাকে।
তোমাদের বলা পথে যত শক্তি তাতে
আছে আমার অধিকার।

যত হোক অপমান আমি তবু জানবই
আমি ঠিক পথে। পড়ে ফের ঘুরে দাঁড়াবই।
আছে ধরে যত রোগ, শুধু থেকো পাশে আর খুঁজে আনব প্রতিকার।

Comments

Popular posts from this blog

Universe