ভালোবেসে লেখা

যা ভালোবাসি তা তো পাই না
তাই ভালোবাসা ছেড়ে দিয়েছি।
আর জীবনেতে ভালোবাসা চাইনা
এটা ভালোবেসে মেনে নিয়েছি।
এই গড়া ভাঙ্গার খেলা দেখে ক্লান্ত।
আমি হতে চাইছি একটু শান্ত।
এই অনুভূতির বাড়বাড়ন্ত
আমি ভালোবেসে যেতে দিয়েছি।
যাকে না ভালোবেসেই পাওয়া যায়
তাকে ভালোবেসে রেখে দিয়েছি।
এই দুই ভালোবাসার আজ যুদ্ধ।
ভালোবেসে হেরে জিতে গিয়েছি।

Comments

Popular posts from this blog

Being Innovative

Universe