তোর সন্ধানে

তোকে ছাড়া বিশ্ব, নিঃস্ব আমার এই।
জেনে তবু কেন ফেলে গেলি অন্ধকারে।
একলা এপারে, ডাকি বারেবারে।
এবারে তো এসে যা না রে।

আজ তুই কোথায়? কোন অজানায়?
কোন অছিলায় চলে গেলি?
ঘুম ভেঙে দেখি, হারিয়ে গেছিস।
বল এমন করে কি পেলি?

একাকীত্ব ভাবে, গলা ছেড়ে কে কাঁদে?
কেন ভেঙে এভাবে আমি রোজ যাই?
কাকে হাতড়ে খুঁজি, আমিও না বুঝি।
হয়ত নেই জেনেও হাতড়াই।

Comments