দস্যি মেয়ে

ওঠো তুমি ওঠো! কেন পাত্তা দাওনা।
আদুরে ডাকে প্রেমের স্বাদটা পাওনা?
ঘুম থেকে উঠে এই হাতটা চাওনা?
স্বপ্নেতে দেখা পেলে হাত বাড়াওনা?
দাঁড়াওনা, খালি জেদ! তুলে দিই চাদর।
সোনু পুশু করে করে হয়ে গেছে বাঁদর!
উঠবেনা বসবেনা করবেনা কাজ।
বাইরেতে ভেজা ম্যাও, ঘরে খালি রাজ!
সাঁজো সাঁজো রব পড়ে গেছে ঘর দোরে।
এইবেলা উঠবি না মারব সজোরে?
উফ বাবা ইয়ার্কি তো, করে দাও ক্ষমা।
থাকো তুমি ঘুমিয়ে, আর জাগাবনা।

Comments

Popular posts from this blog

Universe