ঈশামিনির শেষকথা (গান)
ঈশামিনির শামিয়ানার
কাছে আর কভু যাওয়া মানা।
তুই কেটে দিয়েছিস যে সীমানা,
বদলে নিয়েছিস ঠিকানা।
তবু মন কি কভু বদলায়?
সে যে এখনো তোকেই শুধু চায়।
তবু জানি তো যে নেই আর উপায়।
ভালোবেসে ভুল করে করেছি উভয়।
ঈশামিনি, তোকে ছাড়া
ছন্দ মোর সব দিশাহারা।
আর বাকী গল্পটুকু জানা,
শুধু আগামীটা অজানা।
(Audio will be published soon)
Comments
Post a Comment