মন্ত্রমুগ্ধ (গান)

গন্ধে ও স্পর্শে মন যে হারায়
সামনে আসবে সে কোন চেহারায়?
ধরে রাখি কেমনে তারে হায়
সে যে সদা ছলকে ছলকে বয়ে যায়... বয়ে যায়।
প্রশ্ন জাগায়, কেন রৌদ্র হাসে?
কেন বসন্ত পালে গেঁথে মেঘ আকাশে
দূরান্তে ক্রমশ ভেসে যায়?
কেন তারা গোপনে কাব্য বলে যায়... বলে যায়।
বন্ধন হাজারোর আজকে ছুটি।
খেলাছলে ভূতলে পড়ছে লুটি
সমস্ত বিশ্বজগত, হায়!
কুলে কুলে শান্তিবার্তা নিয়ে যায়... নিয়ে যায়।
নেমে আসে সজীবতা সহিত আঙিনায়,
দৃষ্টিগোচর ছোট শামিয়ানায়।
জোয়ারে জেরবার দরিয়া
প্রানে মোর কোন সে মন্ত্র দিয়ে যায়... দিয়ে যায়।

Comments

Popular posts from this blog

Universe