অপারগ (Lyric)
বলতে থাকে কাব্য বলতে থাকে, সে
পলক নীচে বইতে থাকে।
সইতে থাকে তবু, সইতে থাকে।
অবহেলাতে ক্ষইতে থাকে।
এসেছিনু মন ভোলাতে, তবু
থেকে গেলাম দোরগোড়াতে।
কাচের প্রাচীর গড়া সাথে
হিসেবের প্রহরা।
বাস্তবতার খড়িতে টানা
গন্ডীতে বাধা পরী।
কাকুতি-মিনতি সারা। আমার
ভাগ্য যে বেহায়া।
___
Please note: All the contents are present in this blog including poems, pictures, stories, information (excluding the template) are complete artwork and under the copyright of Pronil Halder. Publishing, modification, tampering, merging, editing etc. without poet's permission is unwanted and illegal.
Comments
Post a Comment