আজব প্রশ্নগুচ্ছ

১. জল কি ভেজে?
২. ১টা টিভিতে ২টো স্ক্রীন থাকেনা কেন?
৩. জ্যোৎস্নাও তো সূর্যের আলো। তাহলে রাতে গাছেরা সালোকসংশ্লেষ করেনা কেন?
৪. একই সময়ে নাকের একটি ছিদ্র দিয়ে প্রশ্বাস নেওয়া এবং অন্যটি দিয়ে নিশ্বাস ছাড়া সম্ভব?
৫. সাপকে গিট বেধে দিলে কি হবে?
৬. গিরগিটি দিয়ে কালার প্যাস্টেলস বানানো সম্ভব?
৭. যারা এন্টার্কটিকায় থাকে তারা কি ঝুলে আছে?
৮. একটা পৃষ্ঠার তিনটি দিক হতে পারে?
৯. ইকো পার্কে কি চেঁচালে ইকো হয়?
১০. ওল্ড ইয়র্ক কোথায়?
১১. কলেজের কটা লেজ? কলেজ ও কোলাজের মধ্যে মিল কোথায়? কলেজ, কোলাজ এবং কলজে কি একই সূত্রে বাধা?
১২. জেলে জেল পেন ব্যাবহার করা যেতে পারে? জেলে(মৎস্যজীবি) জেল পেন ব্যাবহার করতে পারে? মোমবাতি জ্বেলে জেল পেন ব্যাবহার করা যেতে পারে?
১৩.10G তে কি ক্লিক করার আগেই সিনেমা ডাউনলোড হয়ে যাবে?
১৪. Peculiar শব্দটিকে এভাবে লেখা সম্ভব:  PQ৯R?

কেউ জানেন উত্তরগুলি?

Comments

Popular posts from this blog

Being Innovative

Universe