কাতর অনুরোধ
আজ কিন্তু বৃষ্টি গেছে থেমে।
জমা জল সব তোর আর আমার জন্যে গেছে নেমে।
যাইনি কলেজ। তোর সাথে কত বাকী আছে সোধবোধ।
আসিস। আমার কাতর অনুরোধ।
আজকে কালকে করে কেটে গেছে পুরো ছয়খানা মাস।
বদ্ধ ঘরেতে একলা আমি উদাস।
বাঁধন সকল ছিন্ন করে আজ দোর খুলেছি খোদ।
আসিস রে। আমার কাতর অনুরোধ।
মাখবি চল আবার একসাথে সেই বৃষ্টিশেষের আতর।
বিলম্বিত এই স্তব্ধ এক আসর।
সেজে আপামর সরলতায় এসে করে যা কন্ঠরোধ।
সামান্য এক কাতর অনুরোধ।
___
Please note: All the contents are present in this blog including poems, pictures, stories, information (excluding the template) are complete artwork and under the copyright of Pronil Halder. Publishing, modification, tampering, merging, editing etc. without poet's permission is unwanted and illegal.
Comments
Post a Comment