রোমাঞ্চসন্ধানী অরণ্যচর
পথভোলার সব পথ খোলা তবু ভুলপথে চলে যেও না।
অরণ্যচর তুমি হিরনের নেশাতে ঘুরপথে ঘুরে যেও না।
রাত্রিজাগরিত নিদ্রাবিজয়ী যে সঞ্চয় করেছে আশা,
পরমশক্তিধারী ধাত্রীকে অনুরোধ, দূরপথে তাকে ফেলো না।
সে যে নুড়ি পাথর দিয়ে সেজেছে তোমারই আলপনা।
তোমার স্রোতস্বীনতা তার হৃদয়ে আকা।
সে যে আলগোছে চিড়ে এসেছে হিমবাহের আর্তনাদ।
গন্তব্য তার দিকনির্ণয়ে বাধা।
___
Please note: All the contents are present in this blog including poems, pictures, stories, information (excluding the template) are complete artwork and under the copyright of Pronil Halder. Publishing, modification, tampering, merging, editing etc. without poet's permission is unwanted and illegal.
Comments
Post a Comment