ফেলে আসা ইতিহাস

তুই সত্যিই ইতিহাস হয়ে যাচ্ছিস

আর আমি ছুটছি ঘড়ির কাঁটা হয়ে।

স্মৃতিগুলোকেও ভরসা আর হচ্ছেনা।

যাচ্ছে মুছে... যাচ্ছে রে তারা ক্ষয়ে।

তোকেও ভাবিনি আসতে হবে ফেলে।

প্রাণের বন্ধু, দিয়েছিলাম সব ঢেলে।

হাসি ঠাট্টার আওয়াজ গুলো ক্ষীণ...

মিলিয়ে গেল... আর শোনা যাচ্ছেনা।

পুকুরপারে ছিল কত শোরগোল।

ঝিলের জলে বিকেলের প্রতিছবি।

মনের মধ্যে ক্রমেই তলিয়ে যাচ্ছে।

দৌড়ে ক্লান্ত, আর তারা পারছেনা।

সত্যিই তুই ইতিহাস হয়ে যাচ্ছিস...

হয়ত তোকে আর মনে থাকবেনা।

Comments

Popular posts from this blog

Universe