আমরা কি সত্যি পারি না

ধূলোবালি ঝেড়ে একটিবারও কি
জানলার কাছে আসতে পারি না?
আশপাশ থেকে মনটা সরিয়ে
মনখুলে হাসতে পারি না?
ভাসতে কি আমরা পারি না
বাঁঁধনছাড়া দমকা বাতাসে?
পিছুটান কি ছাড়তে জানিনা?
অতীত নিয়ে কার কি যায় আসে?
কাঁচ ভেদ করে আলো আসতে চায়।
হাওয়া ধাক্কা দিয়ে সুধায়
আমাকে আজ পড়তে দে রে গায়।
তাকে আমরা কি ডাকতে জানিনা?
আমরা কি কিচ্ছু মানিনা?
মধুর অভাবে ভ্রমর কি কাঁদে?
খুঁজে নেয় সে অন্য কোনো ঘ্রাণ।
নবউদ্দ্যমে কোমর সে বাঁধে।
আমরা কি সব ভুলে গেছি?
শীতপ্রাতে সেই রৌদ্রের তাপ
আবারও কি ধরতে পারিনা
ভুলে গিয়ে জানা সব পরিমাপ?
একবারটি জানলাটা খুলে
নিজেকে একটুখানি দূরে
নিয়ে আমরা যেতে পারি না?

আমরা কি সত্যি পারিনা?..

Comments

Popular posts from this blog

Being Innovative

Universe