এটুকুই দাবী

কেন তোরা জীবনে আসিস
স্বপ্ন দেখানোর ছলে।
কেন আমি শত সাবধানী
হয়েও আবারও তলে।
কেন তোরা প্রথমে আকাশ
পর ক্ষণে চোরাবালি হয়ে
সবকিছু কেড়ে নিয়ে যাস।
থাকে শুধু বেদনাটা রয়ে।
কেন তোরা নানাবিধ রূপে
এসে চেনা রাস্তা ভোলাস।
কেন তোরা শত সুখ এনে
এককালে হাতটা বোলাস?
কেন এই ছিনিমিনি বল?
কি সুখ পাস রে তোরা?
ব্যাথা দিয়ে মুড়ে রেখে যাস
স্মৃতিগুলোকে আগাগোড়া।
তোরা জানি আবারও এসে
গহ্বরে টেনে নিয়ে যাবি।
গেলে নিয়ে যাস চিরতরে।
করজোড়ে এটুকুই দাবী।

Comments

Popular posts from this blog

Universe