তুলনা

সবাই ভাবে, ধনী সুখে। খাচ্ছে সে দিন অস্ত।
ধনী ভাবে, সময় কোথায়? কাল আছে কাজ মস্ত।
গরীব ভাবে, কর্তাবাবুর আছে টাকা  আছে সময়।
কর্তা ভাবে, আজকে জমাই। কাল হবে রসময়।
গরীব গুর্বোর তাবুর ফাঁকে জ্বলছে আঁধো আলো।
স্বাধীনচেতা ছাত্র ভাবে, তোমরাই আছো ভালো।
প্রেমিকার কাঁধে হাত রেখে কেউ আশা করে আরো সুখ,
তা দেখে করে ব্যাথার হিসেব একটি দুঃখী মুখ।
তার এই সাজার ওষুধ গলায় বোতল দুয়েক ঢেলে।
বেদনার হেন ছবি দেখে হাসে মাতৃহারা ছেলে।
সকলেই সুখী, সকলেই দুঃখী। ফারাক দেখার লোকে।
পরআনন্দে দোষে নিজেকে কেউ সুখী পরশোকে।

Comments

Popular posts from this blog

Being Innovative

Universe