ঘুমের সংসার
সারাদিন ঘুম পায় কেন খালি খালি?
মন শরীরেতে লেগে যায় মারামারি।
বিছানা বালিশে হয়ে গেল ছাড়াছাড়ি।
চলবেনা, উঠব না, হরতাল জারি।
ঝাটা লাঠি হাতে ঘরে দেয় পায়চারি।
ঘন্টা মিনিট কাটা দেয় হাততালি।
ঠাস ঠাস দুম দাম... এ বাড়ি ও বাড়ি।
বুঝে শুনে এবেলা গুটাও পাততাড়ি।
ভুলে গেছিলাম শেষ হয়ে গেছে পেস্ট।
সকালের অমলেট খেয়ে গেছে গেস্ট।
"বাড়ির সামনে গাছে পায়রার নেস্ট..."
আজে বাজে কথা ছেড়ে concentrate!
খিদে পরে, বেজে গেছে সাড়ে বারোটা!
Tight schedule এর দড়ি ধরে মারো টান।
ফেসবুক পরে আগে করে ফেলো স্নান।
Only I know I'm a superhuman!
দুপুরের খাওয়া সেরে ফের ঘুম পায়।
পড়তে হবে না নাকি! পড়েছি জ্বালায়।
নিজেকেই নিজে বলি, Yes I can!
দুই পাতা বই পড়ে ফের অজ্ঞান।
হঠাৎ এক চুলকুনি করি অনুভব।
আধার ঘরেতে মশাদের ভৈরব।
বেওয়ারিশ লাশ ভেবে মেরে গেছে কোপ।
বাঁচাতে পারেনি মহম্মদ, দেবী, পোপ।
ডাল ভাত ডিম দিয়ে ডিনারেতে দাড়ি।
টাচস্ক্রীন বলে ওগো এসো তাড়াতাড়ি।
ঢুলু ঢুলু চোখ নিয়ে রাত্রি কাবার।
এক ল্যাদখোর বাঙ্গালীর সংসার।
Comments
Post a Comment