বন্ধন
শিকড় আমার যে মাটিতে বিছিয়ে
তার প্রতিই প্রশ্ন,
“তুমি হাল ছেড়ে দেবে না তো?
মহাপ্লাবনের ধারায় তোমার
কণায় কণায় অটুট বন্ধন,
তারা হার মেনে নেবে না তো?
আমি তো চালিয়ে যাব
আরো গভীরে যাওয়ার চেষ্টা।
একটি জলের ফোঁটা দিয়েই
তেষ্টা মিটিয়ে যাব।
জালে মোর আঁকড়ে রাখার চেষ্টা করব
তোমার সম্মান।
চলতে থাকবে প্রতিটি পরতে
সোনার সন্ধান।
আকাশ ভেঙে ঘূর্ণি যখন
ছুটবে দুর্ণিবার,
শিকড়সহ উপড়ে ফেলতে যাবে...
প্রতিজ্ঞাবদ্ধ মুষ্টি তোমার
দৃঢ় করবে সহ্যশক্তি।
বাঁচার পথ দেখাবে।
তোমাতে-আমাতে বন্ধনের তুলনা
নেই এ লোকে, না ছিল না থাকবে কভু।
বাঁধ ভেঙে দেবে হীনতার হিসেব তবু,
আঁধার দীপ চেনাবে।“
Please note: All the contents are present in this blog including poems, stories, information (excluding the template) are complete artwork and under the copyright of Pronil Halder. Publishing, modification, tampering, merging, editing etc. without author's permission is unwanted and illegal.
Comments
Post a Comment