ব্যাতিক্রমী


সহস্র স্রোতে উথালপাথাল।
ছন্দে ওঠে, ছন্দে নামে।
গর্জে ওঠে, দ্বন্দ থামে...
সৈকত মাতাল।

গুরু গুরু গুরু... ঢেউসমাহার
দুরু দুরু বুকে দেয় সমাচার।
কাঁধ ধরাধরি, অন্ধআঁধার
সবে মিলি করি ম্লান।

দুরান্তে ওই দেখা যায় পাল
হাওয়ার টানে ছিটকে চলে।
পালের হাওয়া যখন যেথায়...
দিকভ্রান্ত, বেসামাল।

একটি স্রোত উল্টো বহে।
প্রবাল প্রাচীর সে ভেঙেই রবে।
দ্বীপ ওদিকেই, সন্নিকটে।
সহস্রেও, বেআড়াল!


Comments

Popular posts from this blog

Universe